বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১

নারীদের গর্ভধারণের মাধ্যমে সিঙ্গেল মা হওয়ার উপায় জানিয়ে মিশরে টিভি উপস্থাপিকার জেলদন্ড

নারীদের গর্ভধারণের মাধ্যমে সিঙ্গেল মা হওয়ার উপায় জানিয়ে মিশরে টিভি উপস্থাপিকার জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিশরে দোয়া সালাহ নামে এক উপস্থাপিকার তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে। জনপ্রিয় এ উপস্থাপিকা সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে নারীদের গর্ভধারণের মাধ্যমে সিঙ্গেল মা হওয়ার উপায় জানিয়েছিলেন।

আল-নাহার টিভির অনুষ্ঠান উপস্থাপনা করতেন সালাহ। আর সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়, বিয়ের আগে যৌনতা ও বিয়ে ছাড়াই সন্তান ধারণ সম্পর্কে মতামত। সেখানে এ আলোচনায় অংশ নিয়েই তিনি বিপাকে পড়েন।

এছাড়া তিনি গর্ভবতী না হয়েও টিভিতে সে অনুষ্ঠান উপস্থাপনার সময় বালিশ ব্যবহার করে গর্ভবতী হওয়ার ভান করেন। যে কোনো মুসলমান দেশের মতো মিশরেও বিয়ে বহির্ভূত যৌনতাকে নিন্দনীয় হিসেবে ধরা হয়।

সালাহর বিরুদ্ধে জনসম্মুখে শালীনতা ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। এতে প্রাথমিকভাবে তিন বছরের জেল ছাড়াও ১০ হাজার ইজিপশিয়ান পাউন্ড জরিমানা করা হয়েছে।

কী বলেছিলেন সালাহ? কোনো নারী যদি সিঙ্গেল মা হতে চান তাহলে তিনি স্পার্ম ডোনেশনের সহায়তা নিতে পারেন। এটি মিশরে না থাকলেও পশ্চিমা দেশগুলোতে প্রচলিত রয়েছে।

এছাড়া চাইলে অর্থের বিনিময়ে তিনি অল্প সময়ের জন্য স্বামী গ্রহণ করতে পারেন। সে সময় গর্ভবতী হলেই হবে।

তবে টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সালাহর এ অনুষ্ঠানের আইডিয়া মিশরীয়দের জীবনযাপনের জন্য হুমকি। এ কারণে তাকে প্রথমে তিন মাসের জন্য অনুষ্ঠান পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়।

পরবর্তীতে অবশ্য তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। সালাহর এ দণ্ডাদেশের বিরুদ্ধে অবশ্য অনেকেই তার মতামত দিচ্ছেন এবং সাজা মওকুবের আবেদন করেছেন। আদালতে বিষয়টির আপিল প্রক্রিয়া চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026