সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

শাহি টুকরা বানাবেন যেভাবে

শাহি টুকরা বানাবেন যেভাবে

রাধুনী ডেস্ক: পাউরুটি ও ঘন দুধ দিয়ে সুস্বাদু শাহি টুকরা বানিয়ে ফেলতে পারেন। ডেসার্ট হিসেবে এটি পরিবেশন করা যায়। অতিথি অ্যাপায়নেও শাহি টুকরা নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন কীভাবে বানাবেন মজাদার এই ডেসার্ট।

উপকরণ

বড় পাউরুটি- ৪ টুকরা

ফুল ক্রিম দুধ- ১ কাপ

কনডেন্সড মিল্ক- আধা কাপ

চিনি- আধা কাপ

জাফরান- সামান্য

গোলাপজল- ২ চা চামচ

কেওড়া পানি- ২ চা চামচ

এলাচ গুঁড়া- ১ চা চামচ

ছানা- ১ কাপ

পেস্তা বাদাম- ১/৪ কাপ

মাখন- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে ত্রিকোণ করে স্লাইস করুন। প্যানে মাখন দিয়ে পাউরুটি সোনালি করে ভেজে নিন। প্যানে দুধ ফুটিয়ে নিন। মাঝারি আঁচে দুধ অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। কনডেন্সড মিল্ক, চিনি, জাফরান দিয়ে নাড়তে থাকুন। এবার গোলাপজল ও কেওড়া পানি দিন। ছানা কুচি করে দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেশান। একটি ছড়ানো পাত্রে পাউরুটির টুকরা সাজিয়ে দুধের মিশ্রণ ঢেলে দিন উপরে। উপরে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার শাহি টুকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026