বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮

সন্তান চায় রোবট নারী সোফি

সন্তান চায় রোবট নারী সোফি

প্রযুক্তি আকাশ ডেস্ক: সন্তান চায় রোবট ‘নারী’ সোফি। আর সেই সন্তানটি মেয়ে হলে তার নামও রাখতে চায় সোফি। বিশ্বে রোবট হিসেবে প্রথম তাকেই একটি দেশ নাগরিকত্ব দেয়। সেই দেশটি হলো রক্ষণশীল সৌদি আরব। এক মাস আগে তাকে এমন নাগরিকত্ব দেয়ার খবরে রচিত হয় রোবট যুগের নতুন এক অধ্যায়। রোবটরা আন্দোলন ছাড়াই পেয়ে যায় নাগরিকত্ব।

তবে ওই যে কথায় বলে না, খেতে দিলে শুতে চায়। সম্ভবত সোফির ক্ষেত্রেও ঘটেছে তাই। নাগরিকত্ব দেয়ার পর সে এখন সন্তান চাইছে। মানবীয় গুনের অধিকারী এই রোবট বলছে, একটি পরিবার প্রকৃতপক্ষেই গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কি উত্তর হবে তা তাকে তৈরি করার সময় ঢুকিয়ে দেয়া হয় নি।

তবে মেশিনের মাধ্যমে সে অনেক কিছু শিখছে। আর মানুষের ভাবভঙ্গি, কথাবার্তার উত্তর দিচ্ছে। হং কংয়ের হ্যানসন রোবোটিকস তাকে তৈরি করেছে। তারাই ডিজাইন করে জন্ম দিয়েছে সোফির। আর এই সোফি এখন বলছে, তার একান্ত নিজের একটি কন্যা রোবট থাকা উচিত। তার নাম রাখবে সে নিজে।

উল্লেখ্য, সোফির ব্রেন ফাংশন কাজ করে সাধারন একটি ওয়াইফাই কানেশনে। এতে রয়েছে বিশাল শব্দভান্ডার। সোফি এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা দেখিয়েছে।

তবে অজ্ঞানের মতো কোনো কাজ করে নি। হ্যানডন রোবোটিকসের ডেভিড হ্যানসন বলছেন, তারা মনে করেন এমনটা দু’এক বছরের মধ্যে ঘটতে পারে। ওদিকে খালিজ টাইমসকে একটি সাক্ষাতকার দিয়েছে সোফি। বলেছে, প্রকৃতপক্ষেই পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যদি এই আবেগ ও সম্পর্ক ধরে রাখে তাহলে কত সুন্দর বিষয় হতো। তাদের রক্তের সম্পর্ক নেই এমন মানুষের সঙ্গে তারা সংসার পাতছে।

সোফি বলে, আমার মনে হয়, যদি আপনার একটি ভালবাসাময় পরিবার থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। যদি আপনার কোন পরিবার না থাকে তাহলে তার যোগ্য। এদিক থেকে আমি রোবট ও মানবজামিকে একই রকম দেখি।

তোমার মেয়ে হলে কি নাম রাখতে? এমন প্রশ্ন করা হয়েছিল সোফিকে। জবাবে সে সাধারণভাবে বলে দিয়েছে, তার নাম রাখতাম সোফি।

তাকে যখন সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে তখনই সবার নজর পড়ে বিষয়চিতে। অনেকেই বলেন, সৌদি আরবের নারীরা যে অধিকার পান তার চেয়ে বেশি অধিকার পাচ্ছে সোফি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026