বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৮

ব্রিটেনে তৈরি অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি ব্যবহারে নিষেধাজ্ঞা

ব্রিটেনে তৈরি অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রযুক্তি আকাশ ডেস্ক: যুক্তরাজ্যের ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দেশটির সরকারকে রাশিয়ার তৈরি অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি ব্যবহার করতে নিষেধ করেছে। যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান কিয়ারান মার্টিন শনিবার সেখানকার সরকারি বিভিন্ন সংস্থায় এই মর্মে একটি নির্দেশনা পাঠিয়েছেন। খবর রয়টার্স।

ওই নির্দেশনায় বলা হয়, সাইবার হামলা চালাতে রাশিয়া খুবই সক্ষম একটি দেশ। রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে ইন্টারনেট ব্যবহার করছে। যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাশিয়া সাইবার হামলা চালাতে পারে। এ কারণে রাশিয়ার মস্কোতে সদর দপ্তর আছে এমন কোম্পানির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়ার সরকারি অফিসে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন মার্টিন।

গেলো কয়েক মাস ধরে ক্যাসপারস্কির জোর সমালোচনা চলছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন বিভিন্ন ফাইল চুরি করার জন্য ক্যাসপারস্কি রাশিয়ার সরকারের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল অফিসে ক্যাসপারস্কি ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সরকার। তবে সুনাম পুনরুদ্ধারের জন্য ক্যাসপারস্কি তৃতীয় কোনো পক্ষকে তাদের সফটওয়ারের মূল নকশা পরীক্ষা করতে দেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026