বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩

ইইউভুক্ত দেশগুলোতে হোয়াটস অ্যাপ ব্যবহারের বয়সসীমা ১৬ নির্ধারণ

ইইউভুক্ত দেশগুলোতে হোয়াটস অ্যাপ ব্যবহারের বয়সসীমা ১৬ নির্ধারণ

প্রযুক্তি আকাশ ডেস্ক: হোয়াটস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য বয়সসীমা ন্যূনতম ১৬ বছর নির্ধারণ করতে যাচ্ছে জনপ্রিয় এ ম্যাসেজিং সেবা প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্বের অন্যান্য জায়গায় ব্যবহারকারীদের বয়সসীমা ন্যূনতম ১৩ বছর নির্ধারিত থাকলেও ২৫ মে থেকে ইইউ–ভুক্ত দেশগুলোর জন্য নতুন নীতিমালা আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ।

ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি আর কয়েক সপ্তাহ পর থেকেই তাদের ব্যবহারকারীদের বয়স নিশ্চিতকরণ বাধ্যতামূলক করবে বলে জানা গেছে। যদিও বিষয়টি ঠিক কোন পন্থায় নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করা হবে, সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি হোয়াটস অ্যাপ।

প্রসঙ্গত, আগামী ২৫ মে থেকে কোম্পানিগুলো কিভাবে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে, তা নিয়ন্ত্রণের বেশিরভাগ ক্ষমতা ব্যবহারকারীদেরই হাতে দিতে কাজ শুরু করতে যাচ্ছে ইইউ’র জেনারেল ড্যাটা প্রোটেকশন রেগুলেশন–জিডিপিআর।

এখন থেকে, নিজেদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলারও অধিকার পাবেন ব্যবহারকারীরা। এছাড়া, পণ্যের প্রচারণায় ব্যবহৃত শিশুদের ব্যক্তিগত তথ্য রক্ষায়ও নির্দিষ্ট কিছু নীতিমালা করবে তারা।

এর আগেও বহুবার হোয়াটস অ্যাপ’র বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য শেয়ার পদ্ধতিতে ত্রুটি থাকার অভিযোগ এসেছে। তাই বলা হচ্ছে, ইইউ’র নতুন নীতিমালার আওতায় একটি ‘উচ্চমানের স্বচ্ছতা’ অর্জন করতে সক্ষম হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026