বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪

জামিন পেলেন আরফিন রুমির

জামিন পেলেন আরফিন রুমির

বিনোদন ডেস্ক: যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর করা মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমি ও তার ভাই ইয়াসিন রনিকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত রোববার তাদের জামিন মঞ্জুর করেন।

অতি অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া আরফিন রুমি একসঙ্গে দুই স্ত্রী রেখে সমালোচনার মধ্যে পড়েন। প্রথম স্ত্রী লামিয়ার ঘরে রুমির একটি ছেলে রয়েছে। শনিবার আদালতের বারন্দায় লামিয়াকে খুড়িয়ে হাঁটতে দেখা যায় । এ সময় রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা ও তার কয়েকজন আত্মীয়কেও এজলাসের বারান্দায় দেখা যায়। দূরবীন ব্যান্ড দলের সাবেক সদস্য রুমি ২০০৯ সালে তার অ্যালবাম ‘এসো না’র জন্য ইউরো চলচ্চিত্র সাংবাদিক ফোরাম পুরস্কার পান। ২০১০ সালে তিনি বিনোদন বিচিত্রা পুরস্কার পান সুরকার হিসেবে।

মোহাম্মদপুর থানায় দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়েছে, রুমি বিয়ের পর থেকেই ২০ লাখ টাকা যৌতুক চেয়ে আসছিলেন। ওই টাকার জন্য শুক্রবার তিন আসামি মিলে বাদি লামিয়া আক্তার অনন্যাকে বেঁধে তার ওপর নির্যাতন চালায়।

লামিয়া শুক্রবার রাতে মামলা দায়েরের পর শনিবার রুমি ও তার ভাই রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় রুমির মা নাসিমা বেগম রোজীকেও আসামি করা হয়েছে। রুমির প্রথম স্ত্রী লামিয়া আক্তার অনন্যা শুনানিতে আদালতকে বলেন, জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026