সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮

অতীতের যে অপরাধের কথা জানালেন মৃত্যুপথযাত্রী নার্স

অতীতের যে অপরাধের কথা জানালেন মৃত্যুপথযাত্রী নার্স

বিস্ময়কর ডেস্ক: নার্স মানেই যেন সাদা অ্যাপ্রনে শুভ্রতার প্রতীক। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেই মানবতা। হাসপাতালে চিকিৎসকরা যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক ততটাই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন নার্সরা

তবে এবার সন্ধান পাওয়া গেল ব্যতিক্রমী এক নার্সের। যিনি মৃত্যুপথযাত্রী হয়ে প্রকাশ করলেন তার কর্মজীবনে এক পাপের কথাতিনি জানালেন, ১২ বছরের কর্মজীবনে হাজার শিশু অদলবদল করেছেন তিনি। আর কাজটি করেছেন শুধু মজার ছলেই। খবর জাম্বিয়ার অবজারভারের

আফ্রিকার জাম্বিয়ার ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ওই নার্সের নাম এলিজাবেথ মুয়েআবর্তমানে মরণরোগ ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। নিজের এই কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছেন ওই সেবিকা।

হাসপাতালের বেডে শুয়ে প্রসঙ্গে জাম্বিয়ার অবজারভারকে দেয়া সাক্ষাৎকারে মুয়েআ বলেন, আমি খুব শিগগিরই মারা যাব। তবে মারা যাওয়ার আগে আমি আমার অপরাধ স্বীকার করতে চাই। বিশেষ করে ঈশ্বরের কাছে এবং সেইসব লোকদের কাছে যারা ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন

শয্যাশায়ী ওই বৃদ্ধা নার্স বলেনআমি ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অন্তত হাজার শিশুকে অদলবদল করেছি। কোনো কিছুর লাভে এটা করিনি। স্রেফ মজা করতে এই ঘৃণ্য কাজ করেছি আমি। আমি এখন অনুতপ্ত। আমি চাই ঈশ্বর এবং জাম্বিয়ানরা আমাকে ক্ষমা করুক

তিনি আরও বলেন, ‘আমার কারণে অনেকেই তাদের সত্যিকারের মায়ের আদর পাননি। অনেক মা নিজের শিশুর বদলে দুধ পান করিয়েছেন অন্যের শিশুকে। আমি অপরাধের জন্য নরকে যেতে চাই না। দয়া করে আমাকে মাফ করে দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026