বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯

মেগানের বাবার অভিযোগ: রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলেছে মেগান

মেগানের বাবার অভিযোগ: রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলেছে মেগান

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ব্রিটিশ রাজপরিবার থেকে সরে আসা ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে দাবি করেছেন প্রিন্স হ্যারি। রোববার, লন্ডনে এক অনুষ্ঠানে রাজকীয় পদ ত্যাগের পর প্রথমবারের মতো দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় হ্যারি আরও দাবি করেন, সরকারি তহবিলের অর্থ না নিয়ে দেশের হয়ে কাজ করতে না পারার আক্ষেপ থেকে রাজপরিবারের মর্যাদা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বিরুদ্ধে রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলার অভিযোগ তুলেছেন তার বাবা থমাস মার্কেল।

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার পর প্রথমবারের মতো বক্তব্য রাখেন প্রিন্স হ্যারি। লন্ডনে একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যত নিয়ে একরকমের অনিশ্চয়তা থাকলেও, রাজকীয় পদবী ছেড়ে দেয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তবে তিনি এবং তার স্ত্রী ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছেন না বলেও জানান প্রিন্স হ্যারি।

প্রিন্স হ্যারি বলেন, আমরা চেয়েছিলাম সরকারি তহবিলের অর্থ না নিয়েই রানি তথা দেশ এবং কমনওয়েলথকে সেবা দিয়ে যেতে। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় রাজকীয় পদ ত্যাগের সিদ্ধান্ত মেনে নিয়েছি আমরা। তবে, রানির প্রতি আমার সম্মান অক্ষুন্ন থাকবে এবং পরিবার ও দেশের প্রতি আমি আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।

এদিকে, বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রীকে রাজকীয় পদ থেকে অব্যাহতি দেয়া হলেও রাজপরিবারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ও বন্ধন আগের মতোই অটুট থাকবে।

এদিকে, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বিরুদ্ধে রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলার অভিযোগ তুলেছেন তার বাবা থমাস মার্কেল। সম্প্রতি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন রাজকীয় পদ ছেড়ে মেগান প্রতিটি মেয়ের স্বপ্নকে ছুড়ে ফেলে দিয়েছে।

মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল, এটা সত্যিই হতাশার। প্রতিটি মেয়ে চায় প্রিন্সেস হতে, আর আমার মেয়ে সেটি হয়েও তা হেলায় ছুড়ে ফেলে দিয়েছে। আপাতত মনে হচ্ছে অর্থের জন্যই সে এসব কিছু করেছে।

এদিকে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর রাজকীয় ভূমিকা ত্যাগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও, তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026