শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২

ম্যানহাটনের রাস্তায় মৃত্যুর মিছিল

ম্যানহাটনের রাস্তায় মৃত্যুর মিছিল

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি হাসপাতালের ৩৮ বছর বয়সী একজন নার্স একটি ছবি শেয়ার করেছেন। তা দেখে যে কারো গা শিউরে উঠবে।

রেফ্রিজারেটর ট্রাকের ভিতর লাইন দিয়ে সাজানো করোনা ভাইরাসে আক্রান্তদের মৃতদেহ। ট্রাকের ভিতরে দু’পাশে একটির পর একটি লাশ লাইন দিয়ে সাজানো।

নিউ ইয়র্কে সাত ঘন্টায় বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৯৮ জন। সেইসব লাশ ট্রাকে করে বহন করা হচ্ছে। এ নিয়ে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৬। আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৮৬ জন।

মেয়র ডি ব্লাসিও জনগণকে সতর্ক করেছেন। বলেছেন, এ অবস্থায় কেউ ঘর থেকে বের হলে তাকে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025