বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯

রমজানে ফ্রি খাবার পাচ্ছেন নিউ ইয়র্কের মুসলিমরা

রমজানে ফ্রি খাবার পাচ্ছেন নিউ ইয়র্কের মুসলিমরা

শীর্ষবিন্দু নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র: রমজানে নিউ ইয়র্কে বসবাসরত মুসলিমদের পাঁচ লাখ বেলা সমপরিমাণ হালাল খাবার ফ্রিতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত: স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে রোজা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন।

নিউ ইয়র্কে বসবাসরত বিশ লাখ মুসলমান এই আওতায় আসবেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র ডি ব্ল্যাসিও। এ নিয়ে নিউ ইয়র্কের মেয়র বলেন, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ আগের যে কোন সময়ের চেয়ে কঠিন কারণ মানুষ এখন মসজিদে যেতেও পারবছেন না।

নিউ ইয়র্কের মেয়র জানায়, শিক্ষা বিভাগের বিভিন্ন ভবনে বিতরণ করা হবে চার লাখ বেলার খাবার। বাকি খাবারগুলো কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে। গত বছরেও নিউ ইয়র্কের মসজিদে ইফতারের ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026