শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২২

আর্থিক প্রতারণার দায়ে ট্রাম্প, তিন সন্তান ও কোম্পানির বিরুদ্ধে মামলা এগিয়ে নেয়ার অনুমোদন

আর্থিক প্রতারণার দায়ে ট্রাম্প, তিন সন্তান ও কোম্পানির বিরুদ্ধে মামলা এগিয়ে নেয়ার অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ: যোগসাজস করে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ লোপাট করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার বড় তিন সন্তান ও কোম্পানির বিরুদ্ধে একটি ফেডারেল মামলা প্রক্রিয়া এগিয়ে নিতে সোমবার অনুমতি দিয়েছেন ফেডারেল একজন বিচারপতি।

মুলত এই মামলাটি করা হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। এর দু’এক মাস পরে তা সংশোধন করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। মামলায় অভিযোগ করা হয়েছিল যে, গোপন লেনদেনের মাধ্যমে ট্রাম্প ব্রান্ডকে ব্যবহার করে টিনেজারদের আকৃষ্ট করা হয়েছিল।

এতে টেলিভিশন রিয়েলিটি টিভি শো ‘দ্য সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ ও এসিএন অপর্চুনিটির মতো প্রোমোশনাল ইভেন্টসমুহ ব্যবহার করেছিলেন ট্রাম্প ও তার বড় তিন সন্তান।

মামলায় আরো বলা হয়েছে, অথনৈতিকভাবে একপেশে হয়ে থাকা মানুষদের শিক্ষাখাতে বিনিয়োগ, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ এবং আমেরিকানদের স্বপ্ন অন্বেষণের লোভ দেখিয়ে গরিব ও ঝুঁকিতে থাকা মানুষদের কাছ থেকে সুবিধা নিয়েছেন তারা। এক্ষেত্রে পর্যায়ক্রেমে প্রতারণা করা হয়েছে।

এক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর্ট জজ লরনা শোফিল্ড তার মতামতে লিখেছেন, বিবাদী ও এসিএন আপিলে সফল হবে না। জবাবে ট্রাম্প পরিবারের একজন আইনজীবী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেন নি। অজ্ঞাত চারজন বাদি এই মামলা করেছেন। এর মধ্যে রয়েছেন একজন অনাথশালার তত্ত্বাবধায়ক, আগে গৃহহীন ও পরে স্বকর্মে নিয়োজিত একজন মানুষ এবং একজন খাদ্য সরবরাহকারী গাড়ির চালক।

মামলায় বলা হয়েছে, বিনিয়োগের সফলতা সম্পর্কে অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছেন এবং তারা কুচক্রী কার্যক্রম চালিয়েছেন। মামলাটি পরিচালনায় অর্থায়ন করেছে অলাভজনক টেসের‌্যাক্ট রিসার্স সেন্টার। এর সঙ্গে যুক্ত আছেন ডেমোক্রেটিক কিছু ব্যক্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026