বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮

যুক্তরাষ্ট্রে পেঁয়াজ খেয়ে শত শত মানুষ অসুস্থ

যুক্তরাষ্ট্রে পেঁয়াজ খেয়ে শত শত মানুষ অসুস্থ

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রে পেঁয়াজ খেয়ে সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার বিষক্রিয়ার শিকার কমপক্ষে ৪০০ জন মানুষ। শুধু যুক্তরাষ্ট্র না, একই সঙ্গে কানাডা থেকেও এধরনের ঘটনা সামনে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতার জেরে কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মনে করা হচ্ছে, কোনো সংস্থার সরবরাহ করা পেঁয়াজ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

যুক্তরাষ্ট্রে এ বছর ১৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে প্রথম সালমনেলা সংক্রমণ দেখা গিয়েছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পেঁয়াজ বাদে অন্য কোনও পণ্য দ্বারা সংক্রমণ ছড়িয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৩১ টি রাজ্যে সালমোনেলা বিষের প্রভাব দেখা গেছে। এই ঘটনার জন্য প্রাথমিক ভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার পেঁয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তদন্তের সময় দেখা গেছে যে লাল পেঁয়াজের কারণে মানুষ সংক্রামিত হয়েছে, তবে ওই সংস্থা তাদের ডেলিভারি করা সব দোকান থেকে পেঁয়াজ ফিরিয়ে আনছে।

সালমোনেলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এই লক্ষণগুলি সংক্রামিত হওয়ার পর ছয় ঘন্টা থেকে ছয় দিন পর্যন্তও থাকতে পারে। তবে গড় হিসেবে দেখা গেছে, সাধারণত চার থেকে সাত দিন এই রোগ থাকে। মূলত ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে আরো বেশি অসুস্থ হয়ে যায়। কিছু ক্ষেত্রে সালমোনেলা সংক্রমণ অন্ত্রের পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে, যে কারণে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026