শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক এ্যানালাইসিস বলছে দ্বিতীয় প্রান্তিকে মার্কিন জিডিপি কোভিড মন্দায় ৩১.৭ শতাংশ হ্রাস পেয়েছে। -আরটি
অবশ্য পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছিল মার্কিন জিডিটি এপ্রিল থেকে জুনে ৩১.৯ শতাংশ হ্রাস পাবে। সেদিক থেকে বলা যায় মার্কিন অর্থনীতি কোভিড মোকাবেলায় ঘুরে দাঁড়াচ্ছে। ব্যক্তিগত খরচ ও বিনিয়োগ কিছুটা বাড়ছে। এর আগে ১৯৫৮ সালে প্রথম প্রান্তিকে মার্কিন জিডিটি ১০ শতাংশ হ্রাস পেয়েছিল।
কোভিডে যুক্তরাষ্ট্রে আর্থিক কর্মকাণ্ড কার্যত ব্যাপকভাবে হ্রাস পায় এবং লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে। বিরাট সংখ্যক মার্কিন নাগরিক কোভিডে আক্রান্ত হওয়ায় ধাপেধাপে লকডাউন প্রত্যাহার করে ট্রাম্প প্রশাসন। আগামী প্রান্তিকে মার্কিন অর্থনীতির আংশিক পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে কোভিডের দ্বিতীয় প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে বা তা যথাযথ মোকাবেলা করতে না পারলে মার্কিন অর্থনীতিতে আরো বিশৃঙ্খলা দেখা দেবে।
জিডিপি সূচক দিয়ে যুক্তরাষ্ট্রের পুরো অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরুপণ না করা যায় না কারণ বিভিন্ন তথ্য পৃথকভাবে চিহ্নিত করা খুবই জটিল বলছে ব্যুরো অব ইকোনমিক এ্যানালাইসিস। নতুন তথ্যে ডলার সূচক আরো হ্রাস পেয়েছে। ডলারের তুলনায় ইউরোর মূল্য বেড়েয়ে শূন্য দশমিক ২ শতাংশ। প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক ছাড়া মার্কিন পুঁজিবাজারে অন্যান্য কোম্পানির সূচকে তেমন কোনো হেরফের ঘটেনি।
মার্কিন শ্রমবিভাগ তথ্য প্রকাশ করে বলেছে, গত ২২ আগস্ট নতুন করে লক্ষাধিক মার্কিন নাগরিক বেকার ভাতার জন্যে আবেদন করেছে। এ ধরনের আবেদন গত ২৩ সপ্তাহে ২২তম।