বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১

গোপন অডিও ফাঁস: ভাইকে হাঁসের সঙ্গে তুলনা করলেন ট্রাম্পের বোন

গোপন অডিও ফাঁস: ভাইকে হাঁসের সঙ্গে তুলনা করলেন ট্রাম্পের বোন

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোনের কথোপোকথনের আরেকটি গোপন অডিও ফাঁস হয়েছে। যেখানে ট্রাম্পের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন তিনি। শুক্রবার এই অডিওটি ফাঁস করেন ট্রাম্পের ভাগ্নি মেরি ট্রাম্প।

ওই অডিওতে ট্রাম্পের ছোট বোন মেরিয়ান্নে ট্রাম্প বেরিকে বলতে শুনা যায়, ‘এরিক (ট্রাম্পের ছেলে) একটা বলদ হয়ে গেছে। আর ইভাঙ্কাতো নির্লজ্জ। সে তার বাবার মতো। হ্যাঁ, সে ছোট ট্রাম্প।’

সর্বশেষ অডিওটি প্রকাশ হয়েছে আগের আরেকটি অডিও ক্লিপ প্রকাশের এক সপ্তাহ পর। যেখানে বেরি বলেছিলেন যে, তার ভাইয়ের কোনও নীতি নেই, সে একজন মিথ্যাবাদী। রেকর্ডিংটি প্রথম প্রকাশ করেছিল দ্য ওয়াশিংটন পোস্ট।

দ্বিতীয় ক্লিপে ট্রাম্পের বোন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কারো জন্য কিছু করবেন না, যদি না সে ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন। তিনি জনগণকে না দেখিয়ে কিছু করেন না। আর যদি কিছু করেন, তখন বলবেন, দেখো আমি কী করলাম। আমি চমৎকার নই? তার মুখ হলো হাঁসের** মতো। যেমনটা ছিল বাবা।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026