শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭

ড্রোনে পণ্য সরবরাহের অনুমোদন পেল অ্যামাজন

ড্রোনে পণ্য সরবরাহের অনুমোদন পেল অ্যামাজন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের কম ঘনবসতি এলাকায় এসব ড্রোন ৫ পাউন্ড বা তারচেয়ে কম ওজনের জিনিসপত্র সরবরাহ করবে। অনুমোদন পাওয়ায় এর পরীক্ষা শীঘ্রই শুরু করতে যাচ্ছে অ্যামাজন। -সিএনবিসি

২০১৩ সালে ৩০ মিনিট বা কম সময়ের মধ্যে এ ধরনের পণ্য ড্রোনে করে পৌঁছে দেয়া শুরু করে অ্যামাজন। কিন্তু হার্ডওয়্যার ইস্যু ও নিরাপত্তা বিধির কারণে অনুমোদন প্রয়োজন পড়ে। মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন সে অনুমোদন দেয়ায় ড্রোন ব্যবহারে অ্যামাজনের আর কোনো বাধ রইল না।

ড্রোনে পণ্য সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ছিল কি না তার প্রমাণ দিতে হয়েছে অ্যামাজনকে। আগামী চার থেকে পাঁচ বছরের মাথায় অ্যামাজনের এ ধরনের ড্রোনে পণ্য সরবরাহ রীতিমত কার্যকর হয়ে উঠবে বলে জানিয়েছেন কোম্পানির সিইও জেফ বোজোস।

২০১৬ সালে একটি টেলিভিশন ও পপকর্ন প্যাকেট কেমব্রিজে এক গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। এর এক বছর পর অ্যামাজন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি রিসোর্টে সানস্ক্রিনের বোতল পৌঁছে দেয়া হয়। তবে অ্যামাজনের মত অন্যান্য কোম্পানি ড্রোনের সাহায্যে পণ্য সরবরাহে উৎসাহী বলে মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন বিষয়টিকে একটি বিধিমালার ভেতরে আনতে চাচ্ছে।

গত বছর মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন কোনো দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার জন্যে কম ঘনবসতি এলাকায় ও ৫ পাউন্ডের বেশি ওজনের পণ্য ড্রোনে সরবরাহের বিষয়টি শর্ত হিসেবে আরোপ করে।

সর্বশেষ অনুমোদনকে প্রাইম এয়ারের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কার্বন এক বিবৃতিতে সামনের দিকে এগিয়ে যেতে খুবই জরুরি হিসেব উল্লেখ করেছেন। ধাপে ধাবে একদিন সারাবিশে^ এধরনের ড্রোনে পণ্য সরবরাহ করা সম্ভব হবে বলে ডেভিড আশাবাদ ব্যক্ত করেন। ডেভিড আরো বলেন প্রযুক্তির উন্নয়ন ও ক্রমাগত সংস্কার করা হবে যাতে এ সরবরাহ ব্যবস্থাকে বিশ^মানে উন্নীত করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ৩০ মিনিটে পণ্য পৌঁছে দেয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026