শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯

মহামারি করোনা পরিস্থিতিতে ফায়দা লুটছে চীন

মহামারি করোনা পরিস্থিতিতে ফায়দা লুটছে চীন

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করছে চীন। আর যে সব দেশ থেকে চীন এই সময়ে ফায়দা লুটছে তাদের মধ্যে অন্যতম হলো ভারত। বুধবার এমনটি জানিয়েছে মার্কিন কূটনীতিক ডেভিড স্টিলওয়েল।

ডেভিড স্টিলওয়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র পূর্ব এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের সহকারি সচিব। তিনি ৩৫ বছর মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। ২০১১-১৩ সাল নাগাদ চীনের মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তাই চীনের আগ্রাসন নীতি সম্পর্কে বেশ অবগত তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলোর ওপর চীনের প্রভাব বিস্তারের চেষ্টার কটাক্ষ করে স্টিলওয়েল বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন। ভারত-চিনের বিবাদ তার অন্যতম উদাহরণ।

গত ২৯ অগস্ট রাতে চীনা সেনা অতর্কিতভাবে ভারতে ভূখণ্ডে ঢোকার প্রচেষ্টা চালায়। তারপর থেকেই নতুন করে লাদাখের প্রকৃত সীমান্তরেখায় উত্তেজনা দেখা দিয়েছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে সেনা বিন্যাস করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জল ঢালতে কম্যান্ডার স্তরে আলোচনা চালাতে উদ্যোগী হয়েছে নয়া দিল্লি।

সীমান্তে চীনের উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপের সমালোচনা করে স্টিলওয়েল বলেন, এভাবেই প্রতিবেশী দেশগুলোর ওপর করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করছে চীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026