বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩

ম্যাডোনা নগ্ন হতে রাজি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে

ম্যাডোনা নগ্ন হতে রাজি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি, ১২ সেপ্টেম্বর ২০২০: ১৯৭৫ সালের আজকের দিনে ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়। তাদের উদ্দেশ্য ছিল গ্রেট ব্রিটেনের নাম থেকে ‘গ্রেট’ শব্দ বাদ দিতে হবে।

এরপর ১৯৭৫ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সরকারি ইয়ারবুকে গ্রেট ব্রিটেনের বিপরীত অর্থেই “ব্রিটেন” শব্দটি ব্যবহৃত হত। সেই থেকে বিশ্বে বিভিন্ন সময়ে নগ্ন হয়ে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ম্যাডোনা কাউন্টার পাঞ্চ অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি বলেন, ট্রাম্প মোটেই ভাল মানুষ নন। তিনি যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি করেছেন। এবার যাতে নির্বাচনে জিততে না পারেন সেজন্য রাস্তায় নেমে নগ্ন হয়ে প্রতিবাদ করা উচিত। যদি এমন করা হয় তবে আমিও সেই আন্দোলনে সামিল হবো।

চলতি বছরের ২৮ এপ্রিল করোনা মোকাবিলায় পিপিই কিট না পেয়ে একদল জার্মান চিকিৎসক নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন। রাশিয়ায় লকডাউনে বহু শেফ কাজ হারিয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন গত আগস্টে।

২০০৪ সালেও বয়স্ক মণিপুরি মহিলারা উলঙ্গ হয়ে আসাম রাইফেলসের কাংলা ফোর্টের সামনে গিয়েছিলেন। তাঁদের ব্যানারে লেখা ছিল- ‘এসো, ভারতের আর্মি, আমাদের ধর্ষণ করো।’ ২০১৭ সালে আর্জেন্টিনার ১০০ মেয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে প্রতিবাদ করেছে প্লাজা দ্য মায়োর আদালতের সামনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026