বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫

ট্রাম্পের প্রচারণায় উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ

ট্রাম্পের প্রচারণায় উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন ।

বুধবার ট্রাম্পকে সঙ্গে নিয়ে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্য হিসেবে পরিচিত অ্যারিজোনায় প্রচারণা চালান ফারাজ। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, আমার জীবনে দেখা সবচেয়ে প্রাণবন্ত ও সাহসী মানুষ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

নাইজেল ফারাজ বলেন, ‘চার বছর আগে আমার আমেরিকা আসার সুযোগ হয়েছিল। ২০১৬ সালের জনমত জরিপগুলো ট্রাম্পের কাছে মার খেলো। তিনি যাবতীয় ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করলেন। ওই ঘটনার জন্য তারা তাকে কখনও ক্ষমা করেনি।

নাইজেল ফারাজ বলেন, তারা প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা কেড়ে নিতে চার বছর ধরে চেষ্টা চালিয়ে গেছে। রাশিয়ার ধাপ্পাবাজির গল্প শুনিয়েছে। চার বছর ধরে মিথ্যাচার করেছে। ইমপিচমেন্ট করার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই হাল ছেড়ে দেবে। আমার জীবনে দেখা সবচেয়ে প্রাণবন্ত ও সাহসী মানুষ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেক্সিটের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ। তার রাজনীতিও গড়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতাকে ভিত্তি করে। অভিবাসনবিরোধী ‌‘ইউকে ইন্ডিপেন্ডেস পার্টি‌’ বা ইউকিপ-এর এই নেতার বিরুদ্ধে ব্রেক্সিট ইস্যুতে ‘নাৎসি প্রচারণা’ চালানোর অভিযোগ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026