শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৬

নির্বাচনে পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নির্বাচনে পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে। তবে এতোদিন নির্বাচনী ফলাফল মেনে না নিলেও অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

গতকাল শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা যায়, মার্কিন নির্বাচনের পর থেকে সংবাদমাধ্যমের সামনে আসেননি ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউজে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সে নীরবতা ভাঙলেন তিনি।

সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে পুনরায় লকডাউন জারি করা হবে না। তবে ভবিষ্যৎ সম্পর্কে বলা যাচ্ছে না। যেকোনো কিছু ঘটতে পারে। পরবর্তিতে কোন প্রশাসন এসে দায়িত্ব নেবে তাও বলা যাচ্ছে না। এর জন্যে আমাদের ধৈর্য্য ধরতে হবে।

এএফপি বলছে, ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেওয়ার আভাস বলে মনে করছেন অনেকেই। তবে ট্রাম্পের ইঙ্গিতের কোনো প্রমাণ পাওয়া যাবে না তার টুইটারে। বেশ কয়েকটি টুইটে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে রিপাবলিকান সমর্থকদের অবস্থান নেয়াকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনের ভোট গণনা শেষে জো বাইডেন এগিয়ে আছেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোটে। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন। আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026