রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৮

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ব্লিনকেন

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেনকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এ কথা বলা হয়েছে।

৫৮ বছর বয়সী ব্লিনকেন হচ্ছেন বাইডেনের দীর্ঘকালীন একজন সহযোগী। বারাক ওবামার শাসনামলে ব্লিনকেন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও’র স্থলাভিষিক্ত হবেন।

ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাইডেন মঙ্গলবার এ সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে। দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নিয়োগ ট্রাম্পের শাসনামলে এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের চিরাচরিত মিত্রদের সহযোগিতা পুনরায় নিশ্চিত করতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026