বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০

প্রথম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আদিবাসী নারী

প্রথম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আদিবাসী নারী

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এক আদিবাসী নারী। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ডেব হল্যান্ড নামের এই নারীকে মনোনয়ন দিচ্ছেন। মনোনয়ন নিশ্চিত হলে ডেব হল্যান্ডই হবেন প্রথম আদিবাসী নারী, যিনি যুক্তরাষ্ট্রের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। খবর সিএনএন ও এনবিসি নিউজের

আদিবাসীদের বিভিন্ন গ্রুপ এবং উদারপন্থি ডেমোক্র্যাটরা নিউ মেক্সিকোর এই কংগ্রেসম্যানকে মনোনয়ন দিতে চাপ সৃষ্টি করে আসছিল। হল্যান্ড এক বিবৃতিতে বলেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বাইডেন–হ্যারিসের জলবায়ু ইস্যুকে আরো এগিয়ে নেবে, আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন সরকারের সম্পর্কও উন্নত করবে, যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে নষ্ট হয়েছে।

ভবিষ্যত স্বরাষ্ট্রমন্ত্রী হল্যান্ড উদারপন্থি ডেমোক্র্যাটদের মধ্যে জনপ্রিয়। ৬০ বছর বয়সি হল্যান্ড লাগুনা পুয়েলবো আদিবাসী গোষ্ঠীর সদস্য। ২০১৮ সালে দুই জন নারী কংগ্রেসে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন। জো বাইডেন পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হিসেবে মনোনয়ন দিচ্ছেন মাইকেল রিগ্যানকে। ৪৪ বছর বয়সি রিগ্যানের মনোনয়ন নিশ্চিত হলে তিনিই হবেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ যিনি এই সংস্থার দায়িত্ব পাচ্ছেন।

এদিকে বাইডেন বলেছেন, তার ছেলের বিরুদ্ধে তদন্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। জো বাইডেন এক সাক্ষাত্কারে বলেন, ‘ছেলে হান্টার বাইডেনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমি মনে করি, এটা একটা খারাপ খেলা।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026