বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০

শপথ নিতে ক্যাপিটল ভবনে পা রাখলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট

শপথ নিতে ক্যাপিটল ভবনে পা রাখলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার জন্য ক্যাপিটল ভবনে পা রেখেছেন জো বাইডেন। এসময় বাইডেনের সঙ্গে আছেন তার স্ত্রী ঝিল বাইডেন। আরো আছেন কমলা হ্যারিস ও তার স্বামী। দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টার শপথ নেবেন বাইডেন।

এদিকে শপথ অনুষ্ঠানের আগে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে টুইট করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। টুইট বার্তায় ওবামা বলেছেন, অভিনন্দন আমার বন্ধু, প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আপনার সময়।

এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিতে হবে বাইডেন ও হ্যারিসকে। তবে অনুষ্ঠানে নামিদামি সব তারকার উপস্থিতি মিলবে। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মেলবে না শপথ অনুষ্ঠানে। করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না। যা মার্কিনীরা তাদের ইতিহাসে কখনো দেখেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026