শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭

চাঞ্চল্যকর তথ্য: ট্রাম্পকে ৪০ বছর আগ থেকেই তৈরি করেছিলো রাশিয়া

চাঞ্চল্যকর তথ্য: ট্রাম্পকে ৪০ বছর আগ থেকেই তৈরি করেছিলো রাশিয়া

২৬ জানুয়ারি প্রকাশিত হওয়া ক্রেইগ উনগারের ‘আমেরিকান কোমপ্রোম্যাট হাউ দ্য কেজিবি কালল্টিভেটেড ডোনাল্ড ট্রাম্প, এন্ড রিলেটেড টেলস অব সেক্স, গ্রিড, পাওয়ার এন্ড ট্রেজারি’ বইতে দাবী করা হয়েছে, ১৯৭৬ সালে ট্রাম্প যখন তার সদ্য রিয়েল এটেস্টের ব্যবসা কুইন্স থেকে নিউইয়র্কের ম্যানহাটনে নিয়ে আসার পরিকল্পনা করেন তখন থেকেই রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পরিকল্পনা করা শুরু করে দিয়েছিলো। -ডেইলি মেইল।

১৯৭৭ সালে ট্রাম্প যখন চেক বংশোদ্ভুত ইভানা জেলনিকোভাকে বিয়ে করেন তখন থেকেই ট্রাম্পের ওপর নজরদারী শুরু হয়। ট্রাম্প তখন একদিন প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কথা বলতে শুরু করেছিলেন। ১৯৮৭ সালে ট্রাম্প ও ইভানা ট্রাম্প রাশিয়ার সেন্ট পিটাসবুর্গের প্যালেস স্কয়ার সফর করেন। লেখক বলেন, মস্কোয় ট্রাম্প হোটেল নির্মাণের প্রস্তাবের ব্যবসায়িক ছদ্মবেশে কেজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাদের এই দাওয়াত দিয়েছিলেন।

ট্রাম্পকে কয়েকবার ব্যাংক দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছিলো রাশিয়া। ১৯৮০ ও ১৯৯০ সালে ট্রাম্পের রিয়েল এটেস্টে সরাসরি অর্থ দিয়ে তার ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করে রাশিয়া। উনগার দাবী করেন, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন ভøাদিমির পুতিনকে তার ঋণ পরিশোধের সময় হলো। পুতিনকে ট্রাম্পের তাই দিতে হয়েছে তা তিনি চেয়েছিলেন।

বইতে দাবী করা হয়, বন্ধু জেফরি এপস্টেইনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ চালাতেন ট্রাম্প। বইতে উল্লেখ করা হয়, ট্রাম্পকে কেজিবির পছন্দ হয়েছিলো কারণ তিনি ছিলেন দাম্ভিক, আত্মপ্রেমী, লোভী ও তোষামোদ পছন্দকারী। বইটি লেখার সময় উনগার দুই দেশের উচ্চ পর্যায়ের সূত্র, সোভিয়েতের থেকে পালানো ব্যক্তি, সাবেক সিআইএ কর্মকর্তা, এফবিআইএর এজেন্ট, আইনজীবী ও আরো অনেকের সাক্ষাতকার নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026