রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৩

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ ২১ মার্চ পর্যন্ত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ ২১ মার্চ পর্যন্ত

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ তথ্য জানা যায়। 

এএফপি’র বরাতে জানা যায়, টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভাল জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে। করোনা মহামারীতে কানাডায় এ পর্যন্ত ২১ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026