শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত ‘ডিউক অব সাসেক্স’ প্রিন্স হ্যারি এবার নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসাবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করতে যাচ্ছেন। ব্রিটিশ রাজপরিবার ছেড়ে গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘ডিউক অব সাসেক্স’ হ্যারি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্যান্সিসস্কোতে প্রতিষ্ঠানটির প্রধান অফিসে বসবেন প্রিন্স হ্যারি। তবে সাবেক এ ব্রিটিশ সেনা কর্মকর্তা সেখানে কতটা সময় দেবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার কাজ কী হবে তা বিস্তারিত জানানো হয়নি।
প্রসঙ্গত: চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই ডিউক অব সাসেক্সের নতুন এই চাকরির খবর এলো।
Leave a Reply