বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০

এবার শিশুদের টিকার ট্রায়াল শুরু করল ফাইজার

এবার শিশুদের টিকার ট্রায়াল শুরু করল ফাইজার

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: গত বুধবার প্রথম পর্যায়ের পরীক্ষার জন্যে স্বেচ্ছাসেবীদের প্রথম টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো। নিউইয়র্ক পোস্ট এর খবর।

তিনি বলেন, ফাইজার ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের মধ্যে এই টিকা পরীক্ষা করছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই ট্রায়ালের আশানুরূপ রিপোর্ট পাওয়া যাবে বলেও জানায় ফাইজার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সপ্তাহে মডার্নাও এই জাতীয় একটি পরীক্ষাও শুরু করেছে, এটি একটি পেডিয়াট্রিক ট্রায়াল যা ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে করোনারোধী হিসেবে কাজ করবে। বর্তমানে শুধুমাত্র ফাইজার বায়োএনটেক টিকাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ এবং ১৭-বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026