রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১২

রানির জন্মদিন তারপরও যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন প্রিন্স হ্যারি

রানির জন্মদিন তারপরও যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পিতামহ প্রিন্স ফিলিপের শেষকৃত্যে অংশগ্রহণ করে ক্যালিফোর্নিয়ায় ফিরেছেন প্রিন্স চার্লস ও ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি। তার স্ত্রী মেগান আবারও সন্তানসম্ভ্যবা, তাকে সাহচর্য দিতেই ব্রিটেনে খুব বেশি সময় কাটাতে পারেননি তিনি। ক্যামব্রিজ নিউজ।

পুত্র অর্চির পর এবার হ্যারি-মেগান দম্পতির ঘরে আসতে যাচ্ছে কন্যা সন্তান। সঙ্গতকারণেই করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে পরিবারটিকে। যুক্তরাষ্ট্র ফিরেই ১০ দিনের কোয়ারেন্টাইনে গেছেন ডিউক অব সাসেক্স।

প্রিন্স ফিলিপের শেষ বিদায়ে অংশ নিতে না পারলেও এক চিঠিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেগান মার্কেল। সেই চিঠি নিয়ে গেছেন তার স্বামী। গত বছর রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনে গেলেন হ্যারি।

প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৭ এপ্রিল উইন্ডসর পৌঁছেন হ্যারি। লন্ডন থাকা অবস্থায় বেশির ভাগ সময় তিনি ফগমোর কটেজে কোয়ারেন্টাইনে কাটিয়েছেন। ডিউক অব সাসেক্স ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রে ফিরে যান, তার পরদিন, ২১ এপ্রিল ছিলো রানি এলিজাবেথের ৯৫তম জন্মদিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026