বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯

ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যে ফাইজারের বিশেষ ভ্যাকসিন

ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যে ফাইজারের বিশেষ ভ্যাকসিন

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে সম্পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি এ ধরনের কোভিড টিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় এ ধরনের বিশেষ টিকা তৈরির তাগিদ দিয়েছিলেন। সিএনএন।

বাইডেন প্রশাসন ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে মনোক্লোনাল এ্যান্টিবডি চিকিৎসারও অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রমণ অ্যান্থনি ফাউচি মনে করেন এধরনের এ্যান্টিবডি চিকিৎসা কোভিডে মৃত্যু ৭০ থেকে ৮৫ শতাংশ রোধ করতে সক্ষম।

ফাইজারের চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বোউরলা এনবিসিকে বলেছেন ডেল্টা ভাইরাস প্রতিরোধে বিশেষ ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। তবে কেউ কেউ বলছেন বুস্টার ডোজের পর ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবেলায় কোনো বিশেষ ডোজের প্রয়োজন আছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

ফাইজারের সিইও এধরনের বিশেষ ডোজের ক্ষেত্রে লিমফ্যাডেনোপ্যাথির যে পাশ্বপ্রতিক্রিয়া রয়েছে তার শঙ্কা খুবই কম। আগামী ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বুস্টার শটের জন্যে নিবন্ধন শুরু হবে। দুটি কোভিড টিকা নেওয়ার ৮ মাস পর এধরনের বুস্টার ডোজ নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026