বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

ব্রিটিশ রাজবধূ মেগানের লেখা মার্কিন কংগ্রেসে খোলা চিঠি

ব্রিটিশ রাজবধূ মেগানের লেখা মার্কিন কংগ্রেসে খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে লেখা ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলের খোলা চিঠিতে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটির বিধান করা উচিত বলে জানান। এ খবর দিয়েছে রয়টার্স।

একজন সাধারণ নাগরিক এবং একজন মা হিসেবে তিনি এই চিঠি লিখেছেন। বুধবার লেখা ওই চিঠিতে মেগান বলেন, আমি নির্বাচিত কর্মকর্তা নই। রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।

চিঠিতে মেগান আরও লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা বেশ আনন্দিত ছিলেন। সন্তানের জন্মের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

উল্লেখ্য, ২০ সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এ ছাড়া আর্চি নামের তার দুই বছর বয়সি আরেকটি সন্তান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026