শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০

ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্রে

ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউইয়র্ক সময় রোববার ভোররাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ ভোররাত ২টা থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউইয়র্কে যখন রাত একটা বাজবে, বাংলাদেশে তখন হবে বেলা ১২টা।

এই কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রোববার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারো ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারো শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ অর্থাৎ দিনের আলোকে অধিক সময় কাজে লাগানোর প্রক্রিয়া। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন হবে আগের দিন রাত ১টা।

উল্লেখ্য, সূর্যের আলো কাজে লাগানোর জন্য ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026