শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০

যুক্তরাষ্ট্রে পাসপোর্টের ফি বাড়লো

যুক্তরাষ্ট্রে পাসপোর্টের ফি বাড়লো

Photo Taken In United States, Dallas

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে একটি পাসপোর্ট বইয়ের মূল্য ২০ ডলার করে বাড়ানো হয়েছে। টুইটারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে এবিসি নিউজ।

স্টেট ডিপার্টমেন্ট একটি ফলো-আপ টুইটে জানায়, ফি বৃদ্ধি নবায়নসহ সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে। আর ১৬ বছরের কম বয়সী নাবালকের জন্য পাসপোর্টের ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে। অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026