শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১

ভয়ঙ্কর তুষারঝড়ের যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

ভয়ঙ্কর তুষারঝড়ের যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে ৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পূর্ব উপকূল জুড়ে গত ৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তুষারঝড় আঘাত হানতে শুরু করেছে দেশটিতে।

এতে বলা হচ্ছে, এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‌‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঝড়টি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরইমধ্যে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও সতর্ক করা হয়েছে।

বোস্টন শহরের মেয়র বলেন, এ শহর প্রায়ই তুষারঝড়ের কবলে পড়ে। তবে এ ঝড়টি ঐতিহাসিক হতে পারে। তাছাড়া নিউ ইংল্যান্ড রাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এতো দ্রুত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুত গতিতে হ্রাস পায় তখন সেই পরিস্থিতিকে বলা হয় বম্বোজেনেসিস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026