যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভারতীয় বংশোদ্ভূত শিশুসহ একই পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনটিভির এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট মাসের ওই শিশু ও তার বাবা-মাকে অপহরণ করা হয়। এসময় ওই শিশুর ৩৯ বছর বয়সী চাচাকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
মার্সেড কাউন্টি শেরিফ ভার্ন ওয়ার্নক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ানা ও হাচি নসন রোডের কাছে একটি বাগানে ৪ জনের লাশ পাওয়া গেছে।
পুুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আগে বাগানের কাছে একজন খামারকর্মী তাদের মরদেহ দেখতে পান।
এর আগে ওই ৪ জনকে অপহরণের একটি ভিডিও পোস্ট করে পুলিশ। এতে দেখা গেছে, অপহরণকারীরা তাদের একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।
Leave a Reply