গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।
হামলাকারীর ছোড়া গুলি তার ডান কানে লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে ১৫ থেকে ১৮ জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এ সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
ট্রাম্পের প্রচার শিবিরের বিবৃতিতে বলা হয়েছে, মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট (ট্রাম্প) উন্মুখ হয়ে আছেন।
ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয় বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুজন।
Leave a Reply