শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৭

যুক্তরাজ্যে ডানপন্থি ইসলামবিরোধী সমাবেশ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি

যুক্তরাজ্যে ডানপন্থি ইসলামবিরোধী সমাবেশ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কট্টর ডানপন্থি ও ইসলামবিরোধী সংগঠন ‘ব্রিটেন ফার্স্ট’-এর ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ আন্দোলন থেকে ‘ওদের ফেরত পাঠাও’ স্লোগানে মুখর হয়ে ওঠেন শতাধিক বিক্ষোভকারী।

ইউনিয়ন জ্যাক পতাকা হাতে অনেকেই অভিবাসীবিরোধী স্লোগান দেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেন। এসময় কিছু বিক্ষোভকারীকে মদ্যপ অবস্থায়ও দেখা যায়।

‘ব্রিটেন ফার্স্ট’—যারা গণহারে অভিবাসী ও মুসলিমদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তোলে তাদের এই কর্মসূচির প্রতিবাদে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভে কয়েকটি রাস্তায় অসংখ্য বামপন্থী ও ফ্যাসিবাদবিরোধী কর্মীদের সমাবেশ ছিল ডানপন্থিদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বড়।

প্রতিবাদ বিক্ষোভের সময় তারা বর্ণবাদবিরোধী ব্যানার বহন করেন এবং ফিলিস্তিনি পতাকাসহ বিভিন্ন পতাকা প্রদর্শন করেন।

দক্ষিণ লন্ডনের ২০ বছর বয়সী শিক্ষার্থী রুবি পাঁচ ঘণ্টার বাসযাত্রা করে পাল্টা বিক্ষোভে যোগ দিয়ে বলেন, এতে অংশ নেওয়া তার জন্য স্বাভাবিক সিদ্ধান্ত। তার দাদা-দাদি মন্টসেরাট থেকে আসা উইন্ডরাশ প্রজন্মের অংশ ছিলেন যারা ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মধ্যে ক্যারিবীয় দেশগুলো থেকে যুক্তরাজ্যে এসেছিলেন।

রুবির দাবি, তার দাদা-দাদি এখন আবার ১৯৫০-এর দশকের মতো বর্ণবাদের পুনরাবৃত্তি দেখছেন।

ওয়েলসের ১৬ বছর বয়সী লোয়েলিন বলেন, তার ব্রিটিশ-গায়ানিজ বাবা সাম্প্রতিক বছরগুলোতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বর্ণবাদী গালাগালের শিকার হয়েছেন।

পাল্টা মিছিল শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু কট্টর ডানপন্থি কর্মী পাল্টা বিক্ষোভস্থলে ঢুকে লাইভস্ট্রিম শুরু করেন। ওয়েলসের জন নামে এক পাল্টা বিক্ষোভকারী তাদের বাধা দিয়ে বলেন, ওরা সংখ্যালঘুদের ভয় দেখাতে আসে, কারণ তারা নিজেদের শ্রেষ্ঠ জাতি মনে করে।

পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ‘ব্রিটেন ফার্স্ট’-এর নেতা পল গোল্ডিংয়ের নেতৃত্বে মিছিল শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শহরের কেন্দ্রে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে গালাগালি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকলে পুলিশ তাদের নিরাপদে রাস্তা থেকে সরিয়ে নেয়।

কিছু কট্টর ডানপন্থি বিক্ষোভকারী পতাকার খুঁটি দিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের খোঁচাতে দেখা যায় এবং পুলিশি ব্যারিকেড ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে। এ সময় অভিবাসীবিরোধী ও ফিলিস্তিনবিরোধী তীব্র স্লোগান শোনা যায়।

কিছু পাল্টা বিক্ষোভকারী অভিযোগ করেন, পুলিশ কট্টর ডানপন্থীদের মিছিলের অনুমতি দিয়ে তাদের অবস্থানকে পরোক্ষভাবে সুরক্ষা দিয়েছে। ‘জিউইশ অ্যাকশন ফর প্যালেস্টাইন’-এর পিয়া ফেইগ বলেন, ইহুদি ও আন্তর্জাতিকতাবাদী হিসেবে আমাদের রাস্তায় সংগঠিত ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হচ্ছে।

একজন শিক্ষক অড্রে অভিযোগ করেন, তাকে এক কট্টর ডানপন্থি বিক্ষোভকারী ধাক্কা দেওয়ার পর পুলিশ তাকে সরিয়ে নিয়ে আসে কিন্তু ডানপন্থি ব্যক্তিকে কিছুই বলেনি। পুলিশ সবসময় ডানপন্থিদেরই রক্ষা করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026