শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬

রাশিয়ার রোসাটমের তিন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার রোসাটমের তিন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য সরকার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ওপর এটিই ব্রিটেনের বৃহত্তম নিষেধাজ্ঞা প্যাকেজ।

ব্রিটিশ সরকারের দাবি, এই প্রতিষ্ঠানগুলো বিদেশে নতুন পারমাণবিক চুক্তির মাধ্যমে রাশিয়ার তেলের বাজার থেকে কমে যাওয়া রাজস্ব পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে মূল সংস্থা রোসাটম এখনো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পারমাণবিক প্রকল্পগুলোতে প্রভাব পড়ার জল্পনা থাকলেও রোসাটম এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আন্তর্জাতিক প্রকল্পগুলোর কাজ যথাসময়ে সম্পন্ন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026