শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৭

ট্রাম্পের পছন্দের তালিকায় ইরানের নতুন নেতৃত্বে তিন নাম

ট্রাম্পের পছন্দের তালিকায় ইরানের নতুন নেতৃত্বে তিন নাম

ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে নিজের পছন্দের তিনজন আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তেহরানের শাসক ধর্মীয় নেতাদের উৎখাতের জন্য যুদ্ধ শুরু করার পর তিনি ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তিনটি নামের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন।

ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরানের নেতৃত্ব কে দিতে পারে তার জন্য তার কাছে ‌‘তিনটি খুব ভালো পছন্দ’ আছে। কিন্তু তিনি তাদের নাম বলেননি। ট্রাম্প বলেন, আমি এখন তাদের প্রকাশ করবো না। প্রথমে কাজটি সেরে নেওয়া যাক।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেন, এটি সবসময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল। আমরা ধারণা করেছিলাম, এটি প্রায় চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় অভিযান সম্পন্ন করতে এই সময় প্রয়োজন হতে পারে। তবে চার সপ্তাহের কম সময়েও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনার বিষয়ে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে সেই আলোচনা শিগগির শুরু হবে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। ট্রাম্প বলেন, আমি জানি না। তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি-তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026