শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:০৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ১৪০ শতাংশ বৃদ্ধি

যুক্তরাজ্যে গ্যাসের দাম ১৪০ শতাংশ বৃদ্ধি

যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম প্রায় ১৪০ শতাংশ বেড়ে প্রতি থার্ম (২ দশমিক ৮ ঘনমিটার) ১৭১ দশমিক ৩৪ পেন্স বা ২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। ২০২৩ সালের জানুয়ারির পর থেকে দেশটিতে গ্যাসের দাম আর কখনো এতটা বাড়েনি।

বুধবার (১৮ মার্চ) সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার জেরেই দেশটিতে গ্যাসের দাম এত বেশি বেড়েছে বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল।

এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র,যার একটি অংশ কাতারের। ইসরায়েলের এই হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালায় ইরান।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লেগে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত।

যুক্তরাজ্য জ্বালানির বিষয়ে এখনো আমদানির ওপর নির্ভরশীল। কাতারসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকে দেশটিতে অধিকাংশ গ্যাস যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026