শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯

ইক্বরা ইন্টারন্যাশনালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ইক্বরা ইন্টারন্যাশনালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে লন্ডনের একটি রেস্তোরাঁয় গতকাল সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থার দাতা, ফাউন্ডার মেম্বার, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও ট্রাস্টিরা অংশ নেন।

সংস্থার চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি ও দারুল উম্মাহ মসজিদের খতিব আবুল হাসনাত চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী এবং আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সালেহ।

ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ সংস্থার বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার ট্রাস্টি ব্যারিস্টার আহমেদ এ মালেক, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী, সমাজসেবক আব্দাল চৌধুরী, যুবনেতা জাকির এইচ মিল্লাত এবং সাংবাদিক আসাদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার রোকিয়া খাতুন, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি নেতা শেরওয়ান কামালি, সমাজকর্মী মাহবুবুর রহমান শামীম, কবি আলা উদ্দিনসহ আরও অনেকে। উপস্থিত অতিথিদের মধ্যে অনেকে নাশিদ, গান ও কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

প্রধান অতিথি মুকতাবিস উন নূর বাংলাদেশে ইক্বরা ইন্টারন্যাশনালের চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। দাতাদের সহায়তাই আমাদের কার্যক্রমের মূল শক্তি। তিনি আরও জানান, ধাপে ধাপে এগিয়ে সংস্থাটি ইতোমধ্যে ৩০ বছর পূর্ণ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের দেওয়া অনুদান বিশ্বস্ততার সঙ্গে যথাস্থানে পৌঁছে দিতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।

ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026