সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১

সাময়িকভাবে বন্ধ ছিল জিমেইল সেবা

সাময়িকভাবে বন্ধ ছিল জিমেইল সেবা

প্রযু্ক্তি আকাশ: বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ইমেইল সার্ভিস গুগল ইনকর্পোরেশনের জিমেইল গতকাল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। গতকাল সাইন ইন করার সময় জিমেইলের ব্যবহারকারীরা ‘টেম্পোরারি এরোর’ মেসেজটি দেখতে পাচ্ছিলেন।

গুগলের পক্ষ থেকে দেয়া সংক্ষিপ্ত একটি নোটে লেখা ছিল, আমরা দুঃখিত। তবে, আপনার জিমেইল অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমরা সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এবং কয়েক মিনিটের মধ্যে পুনরায় লগ ইন করার অনুরোধ জানাচ্ছি। প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ১১টা ১২ মিনিটে প্রথম জিমেইল সার্ভিস অফলাইনে চলে যায়। ১ ঘণ্টার কিছু কম সময় পর জিমেইল পুনরায় তাদের সেবা চালু করে। বিশ্বে ৪২ কোটি জিমেইল ব্যবহারকারী রয়েছেন।

বিশেষ করে ভারত, বৃটেন ও যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশের জিমেইল ব্যবহারকারীরা গতকাল সাময়িক এ অসুবিধায় পড়েন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল রাত পর্যন্ত গুগল জিমেইল সাময়িকভাবে অফলাইনে চলে যাওয়ার কোন কারণ ব্যাখ্যা করেনি। গুগলের অ্যাপ স্ট্যাটাস অনলাইন ড্যাশবোর্ডে লেখা ছিল, আমরা জিমেইল সার্ভিসের একটি সমস্যার কিছু রিপোর্ট পরীক্ষা করে দেখছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আরও তথ্য জানাবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026