শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮

সেনেগালের প্রধানমন্ত্রী বরখাস্ত

সেনেগালের প্রধানমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল দেশটির প্রধানমন্ত্রী আমিনাতা তৌরেকে বরখাস্ত করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্ষমতায় ছিলেন আমিনাতা। প্রেসিডেন্টের স্বাক্ষর করা একটি অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের অর্থ সরকার বিলুপ্ত হয়েছে। ৫১ বছর বয়সী নারী রাজনীতিবিদ আমিনাতা অ্যালায়েন্স ফর দ্য রিপাবলিকের প্রধান ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী আবদুল মুবায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে পরাজিত হওয়ার ১ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২৯শে জুন অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় সেটা নিশ্চিত হলেও, নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি। এদিকে বিদায়ী প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত কে হবেন, সেটা এখনও স্পষ্ট নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025