শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৩

আবেদনময়ী ক্যাটরিনা ৩০ বসন্ত পেরিয়ে

আবেদনময়ী ক্যাটরিনা ৩০ বসন্ত পেরিয়ে

বিনোদন ডেস্ক: একত্রিশে পা দিলেন ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পথচলা শুরু করেন তিনি। এখন তিনি নির্মাতাদের কাছে ১০০ কোটি রুপির অন্যতম বাজি। ৩০তম জন্মদিন উপলক্ষে টুইটারে ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালোবাসা রইলো। তোমার জীবনের সেরা বছর হোক এটা।

সাম্প্রতিককালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ক্যাটরিনা। গত সপ্তাহে প্রকাশ হয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি ব্যাং ব্যাং-এর প্রথম পোস্টার। কাজ করেছেন তিন খানের (সালমান, শাহরুখ ও আমির) সঙ্গেই। ফলে তার ব্লকবাস্টার ছবির সংখ্যা কম নয়।

ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে তার অভিনীত সাতটি জনপ্রিয় গানের ভিডিও দেখুন-

শিলা কি জাওয়ানি
ফারাহ খান পরিচালিত ‘তিস মার খান’ ছবির গান এটি। এতে ক্যাটরিনার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। এটি গেয়েছেন সুনিধি চৌহান। একত্রিশে পা দিলেন ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পথচলা শুরু করেন তিনি। এখন তিনি নির্মাতাদের কাছে ১০০ কোটি রুপির অন্যতম বাজি।

৩০তম জন্মদিন উপলক্ষে টুইটারে ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালোবাসা রইলো। তোমার জীবনের সেরা বছর হোক এটা।

সাম্প্রতিককালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ক্যাটরিনা। গত সপ্তাহে প্রকাশ হয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি ‘ব্যাং ব্যাং’-এর প্রথম পোস্টার। কাজ করেছেন তিন খানের (সালমান, শাহরুখ ও আমির) সঙ্গেই। ফলে তার ব্লকবাস্টার ছবির সংখ্যা কম নয়। ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে তার অভিনীত সাতটি জনপ্রিয় গানের ভিডিও দেখুন-

শিলা কি জাওয়ানি
ফারাহ খান পরিচালিত ‘তিস মার খান’ ছবির গান এটি। এতে ক্যাটরিনার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। এটি গেয়েছেন সুনিধি চৌহান।

চিকনি চামেলি
শিলার পর চিকনি চামেলী রূপেও দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ‘অগ্নিপথ’ ছবির এই গানে হৃতিক রোশন ও সঞ্জয় দত্তের সঙ্গে পাওয়া গেছে তাকে। এটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

কামলি
আমির খানের সঙ্গে ‘ধুম থ্রি’ ছবিতে প্রখমবার অভিনয় করেছেন ক্যাটরিনা। ছবিটির এই গানে তার ক্যাটের চোখধাঁধানো শারীরিক কসরতের সঙ্গে বৈভবী মার্চেন্টের অসাধারণ নৃত্য পরিচালনা গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। এটাও গেয়েছেন সুনিধি চৌহান।

মাশাআল্লাহ
এই গানে সালমান খানের সঙ্গে ক্যাটরিনার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। এই গানে ক্যাটরিনা প্রথমবার পর্দায় বেলি ড্যান্সের দক্ষতা দেখিয়েছেন।‍ এটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও ওয়াজেদ আলি।

তেরা হোনে লাগা হু
বর্তমান প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা প্রথমবার অভিনয় করেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে। গানটি ওই ছবিরই। এটি গেয়েছিলেন আলিশা চিনয় ও আতিফ আসলাম।

ধুনকি
মামা আমির খানের সঙ্গে অভিনয়ের আগেই ভাগ্নে ইমরান খানের নায়িকা হয়েছেন ক্যাটরিনা। তাদেরকে দেখা গেছে ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে। এটা ওই ছবিরই গান।

তেরি ওর
অক্ষয় কুমারের সঙ্গে সবচেয়ে বেশি অভিনয় করেছেন ক্যাটরিনা। সব ছবিতেই এই জুটির জাদুকরি রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এটি সিং ইজ কিং ছবির গান। পুরো গানেই শাড়িতে দেখা গেছে ক্যাটকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026