শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭

সুগৃহিনী হলেও ভালো রাধুনী নন বিদ্যা

সুগৃহিনী হলেও ভালো রাধুনী নন বিদ্যা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ‘ডার্টি পিকচার’খ্যাত বিদ্যা বালান গুঞ্জনের মুখোমুখি হয়েছেন শ্বশুড় বাড়িতে। সাজানো-গোছানো বিদ্যা বালানের নাকি গুণের শেষ নেই! তবে শেষ পর্যন্ত বিদ্যা বালানের একটা দোষ অবশ্য খুঁজে পাওয়া গেছে। বিদ্যা নাকি ভালো রাঁধুনি নন! বিদ্যার এ দোষ খুঁজে বের করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

সম্প্রতি মনের মানুষ সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে ঘর বেঁধেছেন বর্তমান বলিউড কাপানো অভিনেত্রী বিদ্যা বালান। সুদর্শনা বাঙালি বধূ আর পরিবারের সদস্যদের যত্নআত্তি করে এরই মধ্যে শ্বশুরবাড়িতে ‘ভালো’ বউ হিসেবে খ্যাতি জুটেছিল তাঁর। অবশ্য বিদ্যার দেবর কুনাল রয় কাপুর সম্প্রতি বিদ্যা বালানের রান্না-বিদ্যার খুঁতটি ধরতে পেরেছেন। কুনাল বলেন, রান্নায় বিদ্যার দক্ষতা একেবারেই কম। শুধু কুনাল যে কেবল বিদ্যার খুঁতই ধরেছেন তা নয়, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে রীতিমতো প্রশংসাও ঝরেছে অভিনেতা ও মঞ্চনাট্য পরিচালক কুনাল রয় কাপুরের মুখ থেকে।

বিদ্যার এই দেবর আরো বলেন, প্রতি সপ্তাহে পরিবারের সব সদস্য একসঙ্গে জড়ো হন। এরপর আলোচনা শুরু হতেই তার কেন্দ্রে চলে আসেন বিদ্যা বালান। নিজের কাজের গল্প বলেন তিনি। তবে কাজের মতো পরিবারের প্রতিও সমান গুরুত্ব তাঁর। পরিবারের সদস্যদের বাদ দিয়ে কোনো কিছুই ভাবেন না বিদ্যা বালান। কুনাল আরও বলেন, বিদ্যা রাঁধতে না জানলেও ক্ষতি কি? সবাইকে যে ভালো রাঁধতে জানতে হবে, তেমন তো কোনো কথা নেই!

সুত্র: মিড-ডে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026