শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা দক্ষ জনশক্তি নিতে চায় বলে জানিয়েছেন দেশটির অনাবাসী হাইকমিশনার জিউফ রে কুইন্টন ডজ। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
এ সময় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশের যেসব নাগরিক দক্ষিণ আফ্রিকায় কাজ করছেন তারা অত্যন্ত মেধাবী ও দক্ষ। তাই বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে চাই। এ সময় শিল্পমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় তৈরি পোশাকেv রফতানি বাজার বাড়াতে হাইকমিশনারের সহায়তা চান।