বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫

ইবোলা ঠেকাতে ৯০ দিনের সতর্ক কর্মসূচি

ইবোলা ঠেকাতে ৯০ দিনের সতর্ক কর্মসূচি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে ৯০ দিনের সতর্কতামূলক কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যবস্থার অংশ হিসেবে সব আন্তর্জাতিক স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ মেডিকেল দল কাজ করবে। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রম তদারকির জন্য স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
ডব্লিউএইচওর হিসাবমতে, এ পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩২ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে ভাইরাসটি প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026