সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২

ইবোলা সংক্রমণের ভয়াবহতা ধারণাতীত

ইবোলা সংক্রমণের ভয়াবহতা ধারণাতীত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব যে পর্যায়ে রয়েছে বলে জানা গেছে পরিস্থিতি তারচেয়ে অনেক গুরুতর। ওই এলাকায় ইবোলার বিরুদ্ধে লড়াইরত জাতিসংঘের স্বাস্থ্যকর্মীরা এই বিষয়টি পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, সংক্রমণ এলাকায় থাকা আমাদের কর্মীরা প্রমাণ পেয়েছেন, মৃত ও সংক্রমিতের যে সংখ্যা জানানো হয়েছে, সংক্রমণ পরিস্থিতি তার চেয়ে আরো অনেক ব্যাপক। এ সংক্রমণের বিষয়ে আন্তর্জাতিক সাড়া আরো ব্যাপক করার জন্য ডব্লিউএইচও সমন্বয়কের ভূমিকা পালন করছে। পাশাপাশি এ বিষয়ে ভূমিকা রাখার জন্য বিভিন্ন রাষ্ট্রকে, রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে এবং অন্যান্যদের গাইড করার কাজ করছে।

বিশ্বের সবচেয়ে ভয়াবহতম ইবোলা সংক্রমণে বুধবার পর্যন্ত সম্ভাব্য ও সন্দেহভাজন ঘটনার সংখ্যা ১৯৭৫ এবং এদের মধ্যে ১০৬৯ জনই মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া এসব রোগীদের অধিকাংশই গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ার নাগরিক। এ দেশগুলো ছাড়া নাইজেরিয়ায় চারজন ও সৌদি আরবে একজন মারা গেছেন। ইবোলা ভাইরাসের সংক্রমণ যা জানা গিয়েছিল তার চেয়ে গুরুতর বলে ডব্লিউএইচও জানানোর পর বিশ্বের সরকারগুলো ও ত্রাণ সংস্থাগুলো ভাইরাসটির বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধ করতে লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সংক্রমিত এলাকাগুলোর ক্ষুধার্ত মানুষের জন্য বিমানযোগে জরুরি খাদ্য ফেলা ও ট্রাক বহরের মাধ্যমে ওই এলাকায় খাদ্য সরবরাহ পাঠিয়ে তাদের বহির্বিশ্ব থেকে দূরে রাখার সম্ভাব্যতা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026