বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩

ইবোলা মহামারিতে লাইবেরিয়ায় কারফিউ জারি

ইবোলা মহামারিতে লাইবেরিয়ায় কারফিউ জারি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লাইবেরিয়ায় প্রাণঘাতী ‘ইবোলা’ ভাইরাসের প্রাদুর্ভাবে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ বলেছেন, স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। ইবোলা আক্রান্ত রাজধানী মনরোভিয়ার ওয়েস্ট পয়েন্ট এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কারফিউয়ের সময় ওয়েস্ট পয়েন্ট এলাকায় ঢোকা ও বের হওয়ার সব ধরনের চলাফেরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

লাইবেরিয়ার তথ্যমন্ত্রী লুইস ব্রাউন জানিয়েছেন, ইবোলায় আক্রান্ত ৩ চিকিৎসক যারা নিজেদের শরীরে গত সপ্তাহে পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করেছিলেন, তাদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, নাইজেরিয়ার এক ও লাইবেরিয়ার দুই চিকিৎসকের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়। ওই চিকিৎসকরা ইবোলায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময় নিজেরাও আক্রান্ত হন। এ মাসের শুরুতে লাইবেরিয়া একবার জরুরি অবস্থা জারি করেছিল।

কিন্তু, প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। ওয়েস্ট পয়েন্ট এলাকায় গত শনিবার বিক্ষুব্ধ জনতা একটি ক্লিনিকে হামলা চালানোর পর থেকে ইবোলায় আক্রান্ত ১৭ রোগী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026