বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় আল-শাবাব প্রধান নিহত

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় আল-শাবাব প্রধান নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় পূর্ব আফ্রিকার প্রভাবশালী জঙ্গি সংগঠন আল-শাবাবের আমির (প্রধান নেতা) আহমদ আবদি গোদানে নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ বাহিনী তার অবস্থানস্থলে ড্রোন হামলা চালালে তিনি নিহত হন।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন সোমালিয়াভিত্তিক এ জঙ্গি নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও ঠিক কোথায় তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন আল-শাবাব নেতা নিহত হন বলে জানায় পেন্টাগন। ওই ছয়জনের মধ্যেই একজন গোদানে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026