রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬

স্মার্টফোন ব্যবহার জরিপে ৫৬ শতাংশ মার্কিনি

স্মার্টফোন ব্যবহার জরিপে ৫৬ শতাংশ মার্কিনি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্প্রতি এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পূর্ণবয়স্ক জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। পরিসংখ্যান অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিনি স্মার্টফোনের ওপর নির্ভরশীল। এর মধ্যে শতকরা ৮০ জন ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। ২০১১ সালে ৩৫ শতাংশ মার্কিনি কমপক্ষে একটি স্মার্টফোনের মালিক ছিলেন। বিখ্যাত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ইন্টারনেট অ্যান্ড অ্যামেরিকান লাইফ প্রকল্পের এক পরিসখ্যানে এ তথ্য দেয়া হয়েছে।

গত এপ্রিল ও মে মাসে ২ হাজার ২০০ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালিত হয়। এতে দেখা যায়, ৯১ শতাংশেরই কোন না কোন মোবাইল ফোন রয়েছে। আর অধিকাংশই বলেছেন, তাদের স্মার্টফোন আছে কিংবা স্মার্টফোন প্ল্যাটফর্মে তারা তাদের মোবাইল ডিভাইসটি ব্যবহার করছেন। ৩৫ শতাংশ মানুষ বলেছেন, তাদের মোবাইল ফোন থাকলেও, সেটি স্মার্টফোন নয়। জরিপে অংশ নেয়া মাত্র ৯ শতাংশ মার্কিনি বলেছেন, তাদের কোন সেল ফোন নেই। যাদের বয়স ৬৫ বছরের বেশি, তাদের মধ্যে ১৮ শতাংশ ব্যবহার করেন স্মার্টফোন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026