সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫

কেনিয়ায় বাসে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলা থেকে খৃস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলিমরা

কেনিয়ায় বাসে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলা থেকে খৃস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলিমরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলামপন্থী বন্দুকধারীরা চোরাগোপ্তা হামলা চালালে বাসের খৃস্টান যাত্রীদের রক্ষা করেছে মুসলিম যাত্রীরা। কেনিয়ায় একটি বাসের ওপর এই হামলা হলে মুসলিম যাত্রীরা একতাবদ্ধ হয়ে তাদের প্রাণ বাঁচায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,বাসটি নাইরোবি থেকে মান্ডেরা শহরে যাচ্ছিলো। এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। সোমালি সীমান্তের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় এল ওয়াক গ্রামে এই হামলা চালানো হয়েছে। হামলার জন্যে আল শাবাব গ্রুপকে সন্দেহ করা হচ্ছে।

মান্ডেরার গভর্নর বলেছেন, খৃস্টানদের জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। যে বাসটিতে হামলা হয়েছে তার চালক নিশ্চিত করেছেন যে মুসলিম যাত্রীরা বাস থেকে খৃস্টানদের আলাদা করতে দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, যাত্রীদের এই আচরণ দেখে হামলাকারীরা তখন সেখান থেকে চলে যায়। তারা তখন জঙ্গিদের উদ্দেশ্যে বলে, যাত্রীদের কাউকে যদি হত্যা করতে হয় তাহলে যেনো সবাইকে মেরে ফেলা হয়। অথবা তারা যাতে সেখান থেকে চলে যায়।

এই গ্রুপটি এখনো এই হামলার কথা বলেনি, তবে ওই অঞ্চলে সাধারণত আল শাবাবই এই ধরনের হামলা করে আসছে। এই গ্রুপটি যখন গত এপ্রিল মাসে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিলো তারা তখন বহু মুসলিমকে ছেড়ে দিয়ে শুধু খৃস্টানদের আলাদা করে হত্যা করেছিলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026